পোস্টগুলি

ফেব্রুয়ারি, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

জাতীয়করণ করা সম্ভব নহে

ছবি
চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) দাবির প্রেক্ষিতে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এটা একটা প্রকল্প। আর প্রকল্পে যারা কাজ করে তারা কিন্তু প্রকল্প হিসেবেই সেখানে কাজ করে। কাজেই প্রকল্পে কর্মরত যারা, তাদেরকে কিন্তু সরকারি চাকরি দেয়া কোনো সুযোগ নেই। যাদের এটা পছন্দ হবে না। তারা চলে যাবে। মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলন করে আসছে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা। দীর্ঘদিন ধরে তারা এই আন্দোলন করলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রথম এ ব্যাপারে মুখ খুললেন। আন্দোলনরতদের সম্পর্কে শেখ হাসিনা বলেন, তারা ট্রেনিং পেয়েছে, অনেক বেসরকারি হাসপাতাল হচ্ছে সেখানে চাকরির সুযোগ পাবে। আমরা নতুন লোককে কাজ দেব। কিন্তু এ প্রকল্প চলমান আছে, চলমান থাকবে। এটা কমিউনিটির স্থানীয় লোকজনই রক্ষণাবেক্ষণ করে। তাদেরই অধিকার এটা রক্ষা করা। আমরা তাদেরকে সবধরনের সহযোগিতা দেই। তিনি বলেন, স্বাস্থ্যসেবা জনগণের অধিকার। এই সেবা জনগণের দোরগড়ায় পৌঁছে দেয়ার জন...

গন্ডামারায় আজগর বাহিনীর হামলায় আহত ৩

ছবি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার আলোচিত গন্ডামারা ইউনিয়নে নির্মিতব্য কয়লা বিদ্যুৎ প্রকল্পের কাজ নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জলদস্যু সম্রাট আজগর বাহিনী হামলার ঘটনা ঘটিয়েছে। এ সময় গ্রামবাসীর ওপর অন্তত ৫ রাউন্ড গুলিবর্ষনের ঘটনাও ঘটিয়েছে এ বাহিনী। আজ বুধবার সকাল ১০ টার দিকে হামলার ঘটনায় আহত হয়েছে অন্তত ৫ জন। আহতদের মধ্যে এলাকার মৃত এস্তফা আলীর পুত্র মোঃ শাহাগীর (২৬), নাগু মিয়ার পুত্র মাহামুদুল হক (৪৫) ও দুলা মিয়াকে চমেক হাসপাতালে প্রেরণ করেছে কর্তব্যরত চিকিৎসক। তাছাড়া বাঁশখালী হাসপাতালে চিকিৎসাধীন আছেন আবুল হোসেন (৩৫) ও মোঃ হাফেজ (৩০)। স্থানীয় সূত্রে জানা যায়, গন্ডামারা-বড়ঘোনা এলাকায় নির্মিতব্য কয়লা বিদ্যুৎ প্রকল্পের সাধারণ কাজের ভাগাভাগি নিয়ে স্থানীয় কয়েকটি গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল দীর্ঘদিন থেকে। সেই বিরোধকে কেন্দ্র করে আলোচিত বিএনপি নেতা লেয়াকত আলীর সেকেন্ড ইন কমান্ড জলদস্যু সম্রাট ও ২৬ মামলার পলাতক আসামী নুরুল ইসলামের পুত্র মোঃ আজগর প্রঃ আজগর বাহিনী গন্ডামারা ইউনিয়নের সকাল বাজারের দক্ষিণ পার্শ্বে গ্রামবাসীর ওপর হামলা চালিয়ে আতংক সৃষ্টি করে। এ সময় তার গ্রুপের আধিপত্য বিস্তার জা...

তৃতীয় মেয়াদেও ক্ষমতায় আসছেন শেখ হাসিনা,ভারতীয় গনমাধ্যম

ছবি
বিএনপি ও জামায়াত বিশৃঙ্খলার ভেতরে থাকায় ‘ভারত-বান্ধব’ শেখ হাসিনা তৃতীয়বারের মতো ‘জয়লাভ’ করতে পারেন। ভারতের প্রভাবশালী পত্রিকা দ্য হিন্দু’র ব্যবসা-বাণিজ্যবিষয়ক পত্রিকা ‘দ্য হিন্দু বিজনেস লাইন’-এ প্রকাশিত এক নিবন্ধে এ দাবি করা হয়েছে। তবে তাঁকে (শেখ হাসিনা) হেফাজতে ইসলামকে সামলাতে হবে। 'Watch out for turbulence in Bangladesh' শিরোনামে নিবন্ধটি প্রকাশিত হয়েছে শনিবার। এতে বলা হয়, ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা ৮ আগস্ট দুটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। প্রথমটি হলো, দুই দেশের যৌথ পরামর্শক কমিশনের চতুর্থ বৈঠকে যোগ দিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা সরাজ সেপ্টেম্বর মাসে ঢাকা সফর করবেন। দ্বিতীয়, তিনি গণতান্ত্রিক মূল্যবোধে সমুন্নত রাখার ক্ষেত্রে ভারতের আগ্রহের কথা বলেছেন, ‘আমরা গণতান্ত্রিক দেশ। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করি।’ পত্রিকাটি বলেছে, শ্রিংলার এসব বক্তব্য এমন সময়ে এসেছে যখন বাংলাদেশে একটা ধারণা দানা বাঁধছে যে, ২০১৯ সালের নির্বাচনে আওয়ামী লীগ তৃতীয়বারের মতো ক্ষমতায় আসছে, যদিও নির্বাচনটি হবে বিরোধীদল বিহীন।  নিবন্ধে আওয়ামী লীগের ভেতরের সূত্রে...

দিনব্যাপী কর্মসূচির মধ্যদিয়ে বীর শহীদদের স্মরণে বাঁশখালী তৃনমূল আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন সমুহ

ছবি
২১,ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অমর একুশের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রভাবশালী সদস্য,বাঁশখালীর তৃনমূল আওয়ামীলীগের প্রাণ,জননেতা আব্দুল্লাহ কবির লিটনের নেতৃত্বের গতকাল বুধবার সকাল ৯ টার সময় বাঁশখালী প্পৌরসভাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ,তাতীলীগের নেতাকর্মীরা। বাঁশখালীর তৃনমূল আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ আয়োজিত শোক মিছেলে উপস্থিত ছিলেন,বাঁশখালী উপজেলা আওয়ামীলীগ নেতা জসিম উদ্দীন,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবু রনুতোষ,আওয়ামীলীগ নেতা শাহাদাত আলম,জেলা যুবলীগ নেতা গাজি জাহেদ আকবর জেবু,কপিল উদ্দীন চৌধুরী,,উপজেলা আওয়ামীলীগের সদস্য ডাক্তার নুরুল আমিন। উপজেলা শ্রমিক লীগের সভাপতি রাশেদ আলী। পুইছুড়ি ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মুক্তিযুদ্ধা ইউনুচ শিকদার।শীলকুপ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোহসেন আহমেদ। চনুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাবিবুল ইসলাম,গোলাম মোস্তাফা। গন্ডামারা ইউনিয়নের প্রবীণ আওয়ামীলীগ নেতা আব্দুল মজিদ মেম্বার। চাম্বল ইউনিয়ন আওয়ামীলীগ ...

ব্যবসায়ী সাইফুল আলম থেকে বেকাররত্ন লাঘবের মাসুদ

ছবি
 ১৯৮৫ সাল। সদ্য বি.এস.সি পাশ করা একজন যুবক সাইফুল আলম। সততাকে পুঁজি করে চট্টগ্রামের খাতুনগন্জে ট্রেডিং বিজনেস দিয়ে যাত্রা শুরু হয় আজকের দেশজোড়া খ্যাত শিল্পগ্রুপ এস.আলম গ্রুপ'র চেয়ারম্যান জনাব আলহাজ্ব সাইফুল আলম মাসুদ'র ব্যবসায়িক পদচারণা। পিতা মরহুম মোজাহের আনোয়ার এবং রত্নাগর্ভা মা চেমন আরা বেগমের দোয়া নিয়ে ব্যবসা ক্ষেত্রে আর পেছনে থাকাতে হয়নি যুবক সাইফুল আলম মাসুদ কে। গড়ে তুলেন একের পর এক ব্যবসা প্রতিষ্ঠান। ব্যবসাকে শুধু মুনাফার ক্ষেত্র বিবেচনা না করে মানবসেবার কথা চিন্তা করে ট্রেডিং বিজনেসের পর শুরু করেন ট্রান্সপোর্ট বিজনেস এস.আলম কোচ সার্ভিস। যা সমগ্র দেশে ভ্রমণপিপাসু যাত্রীদের মনে আস্থার বাহন হিসেবে স্থান করে নেয়। পরবর্তীতে মামা আখতারুজ্জামান চৌধুরী বাবুর প্রেরনা নিয়ে ১৯৯৫ সালে শিল্প ব্যবসায় যাত্রা শুরু করেন। চট্টগ্রামের মইজ্জারটেকে গড়ে তুলেন এস.আলম ষ্টীল লি:। সেই ষ্টীল মিল দিয়ে যাত্রা শুরু করে বর্তমানে মইজ্জারটেকে এস.আলম শিল্প পার্কে রুপ নিয়েছে। গড়ে উঠে একের পর এক শিল্প প্রতিষ্ঠান। #এস.আলম সিমেন্ট লিঃ #এস.আলম সয়াসীড এক্সট্রাকশন প্ল্যান্ট লিঃ #এস.আলম ভেজিটেবল অয়েল লিঃ #...

জিয়া এতিমখানা কোথায়, জানতে চান ?

ছবি
জিয়া এতিমখানা কোথায়, জানতে চান ? ফারজানা রুপার একাত্তর টেলিভিশনে প্রচারিতরিপোর্ট দেখুন। জিয়া অরফানেজ ট্রাষ্ট দুর্নীতি মামলায় অভিযুক্ত বেগম খালেদা জিয়ার বাঘা বাঘা আইনজীবীরা কেউই সাংবাদিকদের “জিয়া এতিমখানা কোথায়” এই প্রশ্নের জবাব দিতে পারছেন না। ১৯৯২ সাল। খালেদা জিয়া তখন প্রথমবারের মত প্রধানমন্ত্রীর দায়িত্বে। সেসময় সারাদেশের এতিমদের সহায়তার জন্য “প্রধানমন্ত্রীর এতিম তহবিল” নামে একটা বিশেষ ব্যাংক একাউন্ট খোলা হয় সোনালী ব্যাংকের রমনা শাখায়। হিসাব নাম্বার ৫৪১৬। এই একাউন্টের স্বত্বাধিকারী হিসেবে স্বাক্ষর করেন তৎকালীন বেগম খালেদা জিয়া। ১৯৯৩ সালের জুন মাসে সৌদি আরবের “ইউনাইটেড সৌদি কমার্শিয়াল ব্যাংক” এর ডিডি মারফত ১২ লাখ ৫৫ হাজার ডলার অর্থাৎ ৪ কোটি ৪৪ লাখ ৮১ হাজার টাকা জমা হয়। সারাদেশের এতিমদের জন্য আসা এই টাকাটা পরবর্তী দুই বছর ব্যাংকে অলস পড়ে ছিল, একটা পয়সাও বন্টন করা হয়নি দেশের কোন এতিমখানায়। টাকা বন্ঠন :-  ১৯৯৩ সালেই তৎকালীন প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সেনানিবাসের ৬, মইনুল রোডের বাসভবনের ঠিকানা ব্যবহার করে খোলা হয় জিয়া এতিমখানা। বেগম খালেদা জিয়াকে আদালতে নির্দোষ প্রমাণ ক...

এক পুলিশ সদস্যের অসাধ্য সাধন

ছবি
চাকুরি করেন পুলিশের ছোট্ট একটি পদে। ডিউটি শেষে যেটুকু সময় পান ব্যয় করেন লেখালেখিতে। একটু একটু করে বঙ্গবন্ধুকে নিয়ে লিখতে লিখতে কখন যে ১১টি বছর পেরিয়ে গেছে বুঝতেই যেন পারেননি রাজশাহীর বাগমারার ভটখালী গ্রামের এই ছেলেটি। তার নাম আবুবকর মোল্লা। বিন্দু বিন্দু জলে যেমন সিন্ধু হয় তেমনি একটি দু’টি পঙ্তি লিখতে লিখতেই আবু বকর এক সময়ে লিখে ফেললেন মহাকাব্যগ্রন্থ ‘কাব্যধারায় বঙ্গবন্ধু’। আজ ১৩ ফেব্রুয়ারি, ২০১৮ মঙ্গলবার অমর একুশে বই মেলায় আবুবকরের লেখা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনী অবলম্বনে ২৪৩২০ পঙ্তি বিশিষ্ট ঐতিহাসিক মহাকাব্যগ্রন্থ ‘কাব্যধারায় বঙ্গবন্ধু’ গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। এই মহাকাব্যের মোড়ক উন্মোচন করেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি। অমর একুশে গ্রন্থমেলার উক্ত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম-বার, পিপিএম। এছাড়াও উপস্থিত ছিলেন মানবাধিকার প্রকাশনীর চেয়ারম্যান হুমায়ুন কবির ও পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। মানবাধিকার প্রকাশনীর প্রকাশিত বইটি পাওয়া য...

নিখোঁজ বিএনপি নেতা সোহেল খালেদা জিয়ার গাড়ি বহরে

ছবি
বিএনপি’র তরফ থেকে কয়েকদিন ধরেই অভিযোগ করা হচ্ছিল যে দলটির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও বলেছিলেন, সোহেলকে পুলিশ নিয়ে গেছে। অথচ আজ বৃহস্পতিবার হাবিব-উন-নবী খান সোহেলে নিজেই প্রমাণ করলেন তিনি ‘নিখোঁজ’ হননি, ‘আত্মগোপনে’ ছিলেন। বিএনপির অভিযোগের জবাবে পুলিশের পক্ষ থেকেও বলা হয়েছিল, সোহেলকে পুলিশের কোনো ইউনিট গ্রেপ্তার করেনি। তিনি নিজে থেকেই আত্মগোপনে গেছেন। বিভিন্ন সূত্রে জানা যায়,  আজ বকশিবাজারে বিশেষ আদালতে যাওয়ার পথে খালেদা জিয়ার গাড়িবহরে দেখা গেছে সোহেলকে। হাবিব-উন-নবী খান সোহেলকে খালেদা জিয়ার গাড়িবহরে নেতৃত্ব দিতে দেখা গেছে। খালেদা জিয়ার গাড়িবহর মগবাজার মোড়ে এসে পৌঁছলে সোহেল নেতাকর্মীদেরকে নিয়ে খালেদা জিয়াকে বহনকারী গাড়ির পাশে অবস্থান নেন। এ সময় তিনি স্লোগান দিয়ে নেতাকর্মীদের নিয়ে সামনে অগ্রসর হন

জাতির জনক বঙ্গবন্ধুর ছবির অবমাননা ও বিভিন্ন দূতাবাসে হামলার প্রতিবাদে দক্ষিণ জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল:

ছবি
হাজার বছরের সর্ব শ্রেষ্ঠ  বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির অবমাননা, যুক্তরাজ্যে বাংলাদেশ দূতাবাসে বি,এন পি জামাতের সন্ত্রাসী হামলায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকাল ৪টায় ১২২নং সড়ক আন্দরকিল্লাস্থ দলীয় কার্যালয় থেকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ ঘোষিত কর্মসূচি ধারণ করে মিছিল বের করেন। বিক্ষোভ মিছিলে দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এসএম বোরহান ও সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের এর নেতৃত্বে সহস্রাধিক ছাত্রজনতা একত্রিত হয়ে প্রতিবাদ করে। এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, মোহাম্মদ আলী, আবদুল আল মামুুন,আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ হোসাইন ,ইসতিয়াক আলম, খোরশেদুল আলম ইমতিয়াজ মোঃ আলী,ফরহাদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, মিজবাহ উদ্দীন সিকদার,আমিনুল ইসলাম,মোঃ রিদুয়ান লাভলু, তানভির চৌধুরী সাংগঠনিক সম্পাদক হোসাইন মোহাম্মদ , সালাউদ্দীন, কলিম উল্লাহ চৌধুরী, শাহাদাত হোসেন মানিক,হামিদ হোছাইন, প্রচার সম্পাদক আবু বক্কর জীবন, গ্রন্থনা ও প্রক...

শুধু মেডামের জন্য এখনো রাজনীতি করছি,তারেকের অধীনে রাজনীতি করার প্রশ্নই আসেনা

ছবি
স্বঘোষিত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েই সিনিয়র নেতাদের ধমকে দিলেন তারেক জিয়া। সিনিয়র নেতাদের সতর্ক করে বললেন, ‘কেউ যদি ষড়যন্ত্র করে, বিশ্বাসঘাতকতা করে, তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার রাতভর তারেক দলের স্থায়ী কমিটির বিভিন্ন নেতার সঙ্গে কথা বলেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কথা বলেন একাধিকবার। বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য তারেকের এই তৎপরতাকে বাড়াবাড়ি বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘বিএনপির এই সংকটে সবাইকে একসঙ্গে নিয়ে চলার কোনো লক্ষণ তারেকের মধ্যে নেই।’ বিএনপির স্থায়ী কমিটির আরেকজন সদস্য তারেকের ফোনের কথা স্বীকার করে বলেন, ‘ছেলেটা একটা আস্ত বেয়াদব। আদব কায়দার লেশমাত্র নেই। ওর বাবার সঙ্গে রাজনীতি করেছি। আমাকে আগে আঙ্কেল বলতো এখন নাম ধরে ডাকে।‘ দু:খ করে তিনি বলেন, ‘চারক বাকরের সঙ্গে যেভাবে কথা বলে সেভাবেই আমাদের সঙ্গে কথা বলে তারেক।’ দলের প্রবীণ ওই নেতা বলেছেন, ‘শুধু ম্যাডামের জন্যই এখনো রাজনীতি করছি। তারেকের অধীনে রাজনীতি করার প্রশ্নই আসে না।‘ সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, তারেকের ফোন দলের নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এক...

তারেক রহমানকে গ্রেমতারে ইন্টারপোলে রেড নোটিশ জারি হচ্ছে

ছবি
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানকে ধরিয়ে দিতে ইন্টারপোলে রেড নোটিশ জারি করা হবে। তার সঙ্গে এই মামলায় সাজাপ্রাপ্ত অপর দুই পলাতক আসামি সাবেক মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হবে। পুলিশ সদর দফতরের ন্যাশনাল কাউন্সিলিং ব্যুরো (এনসিবি) সূত্রে এসব তথ্য জানা গেছে। এনসিবি’র সহকারী মহাপরিদর্শক (এআইজি) মহীউল ইসলাম বলেন, ‘আদালতের নির্দেশনা আইন মন্ত্রণালয় বিচার-বিশ্লেষণ করে পলাতক আসামিদের বিষয়ে সিদ্ধান্ত নিবে। ওই সিদ্ধান্ত এনসিবিতে পাঠানোর পর, আমরা সেটি ফ্রান্সে ইন্টারপোলের সদর দফতরে পাঠিয়ে দিব। রেড নোটিশ জারির চূড়ান্ত সিদ্ধান্ত ইন্টারপোলের সদর দফতর থেকেই দেওয়া হবে।’ এর আগে বৃহস্পতিবার বিশেষ আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে তারেক রহমান, ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমানকে পলাতক দেখানো হয়।  প্রসঙ্গত, এর আগে সিঙ্গাপুরে প্রায় ২০ কোটি টাকা পাচারের অভিযোগে ২০০৯ সালে তারেকের বিরুদ্ধে দুদক একটি মামলা দায়ের করে। এই মামলায় আদ...
ছবি
 বর্তমানে চট্টগ্রাম আওয়ামী লীগে কোনো ধরনের অনৈক্য ও বিভেদ চান না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের দুঃসময়ে-দুর্দিনে মহিউদ্দিন চৌধুরী যেমন চট্টগ্রামবাসীকে ঐক্যবদ্ধ করেছিলেন, তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর দুর্ভেদ্য ঘাঁটি এই চট্টগ্রামের আ’লীগ নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ অগ্রযাত্রা প্রত্যাশা করেছেন। মহিউদ্দিন চৌধুরীর প্রতি শ্রদ্ধার বহিঃপ্রকাশ হিসেবে তিনি দলের ঐক্য চান। রোববার বিকেলে লালদিঘি মাঠে মহিউদ্দিন চৌধুরীর স্মরণে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমি সকালে প্রধানমন্ত্রীকে মেসেজ দিই যে, আজকে আমরা প্রয়াত নেতা মহিউদ্দিন চৌধুরীর শোকসভায় অংশ নিতে যাচ্ছি। এই মেসেজ পেয়ে নেত্রী আমাকে তার সেই মেসেজ দলের নেতা-কর্মীদের পৌঁছে দিতে বলেন।’ চট্টগাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত এ শোক সভায় সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আওয়ামী লীগের যুগ্ম সম...

গ্রেফতার হতে পারেন তারেক জিয়া

ছবি
লন্ডনে বাংলাদেশ দূতাবাসে হামলার ঘটনায় গ্রেপ্তার হতে পারেন তারেক জিয়া। গত বুধবার লন্ডন সময় দুপুর ২টায় বিএনপির নেতা কর্মীরা লন্ডন দূতাবাসে হামলা করে। বেগম জিয়ার দুর্নীতি মামলার প্রতিবাদে দূতাবাসে স্বারকলিপি দিতে এসে ভাঙ্গচুর শুরু করে। এসময় পুলিশ ঘটনাস্থলে আসে এবং সেখান থেকে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিনকে আটক করে। পরে শাহীনকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান যে তারেক জিয়ার নির্দেশেই তারা এই বিক্ষোভ করেছে। পুলিশ এখন ভাঙ্গচুরে উস্কানি ও মদদ দেওয়ার অভিযোগে তারেক জিয়াকে গ্রেপ্তারের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। উল্লেখ্য, ২০০৭ সাল থেকে তারেক লন্ডনে বসবাস করছেন। বাংলাদেশে একটি মামলায় দন্ডিত হয়ে আইনের চোখে তিনি ‘পলাতক’। তারেক ইন্টারপোলের ওয়ান্টেড ক্রিমিনাল। লন্ডনেও তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগের তদন্ত চলছে। লন্ডনে বাংলাদেশের দূতাবাস জানিয়েছে তারেক জিয়াকে প্রধান আসামি করে তারা ৫০ জন ব্যক্তির বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছে। লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে বিএনপির হামলা কোন শক্ত অবস্থান, শক্তি প্রদর্শন কিংবা কোন শক্ত ঘাটি প্রমান করেনা। বরঞ্চ অপরাধ প্রবন গুটি বি...

বাঁশখালীতে নৈরাজ্য টেকাতে ১৩'বিএনপি জামায়াত গ্রেফতার

ছবি
বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া চেরিটেবল অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার ৮ ফেব্রুয়ারি আদালতের রায়কে কেন্দ্র করে এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় নৈরাজ্য, নাশকতা, অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে গত রবিবার ও গত সোমবার দিনব্যাপী পুলিশ বিশেষ অভিযান চালিয়েছে। অভিযানে বিভিন্ন এলাকার জামায়াত ও বিএনপি’র অঙ্গ সংগঠনের ১৪ জন নেতাকর্মীকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নাশকতা, নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে পুলিশ বিভাগের ঊর্দ্ধতন কর্মকর্তার নিকট হতে নিদের্শনা পাওয়ার পর বাঁশখালী থানার পুলিশ পুঁইছড়ি, নাপোড়া, গ–ামারা, চাম্বল, শিলকুপ, পৌর–সদর জলদী, চেচুরিয়া, বৈলছড়ি, কালীপুর, পালেগ্রাম, গুনাগরী, সাধনপুর, বানীগ্রাম, পুকুরিয়ায় বিশেষ অভিযান চালানো হচ্ছে। গত ২ দিনে জলদি, চাম্বল ও কালীপুর এলাকা থেকে ১৪ জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, স্থানীয়ভাবে ব্যবসায়ীদেরকে খোলা বাজারে পেট্রোল, ডিজেল তেল বিক্রি না করার জন্য নিষেধ করা হয়েছে। কেউ যদি নির্দেশনা অমান্য করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। বিগত দিনে অগ্নি সংযোগ ও নাশকতা ...

লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে বিএনপি জামাতের সন্ত্রাস ও নাশকতা প্রতিবাদে যুক্তরাজ্য আওয়ামী লীগের বিক্ষোভ

ছবি
 হাইকমিশন যুক্তরাজ্যে বিএনপি জামাতের সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাজ্য আওয়ামী লী গ। বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি দুপুরে বাংলাদেশ হাইকমিশনের সামনে অনুষ্ঠিত বিক্ষাভ সমাবেশে সর্বস্তরের প্রবাসী বাঙালিরা অংশ নেন। যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, এমন জঘন্য কাজ শুধু বিএনপি জামাতকেই মানায়।একটি দেশের হাইকমিশন বিদেশে রাস্ট্রের প্রতিনিধিত্ব করে। বাংলাদেশ হাইকমিশন যুক্তরাজ্য বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের প্রতিষ্ঠান, ১৮ কোটি মানুষের প্রতিষ্ঠান। হাইকমিশনে জোর করে ঢুকে হামলা ও ভাংচুর করে বিএনপি জামাত প্রমাণ করেছে তারা সন্ত্রাসের রাজনীতি করে, তারা বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি চায়না। তারা বলেন, ৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পেছনে যারা ছিলো, ৩রা নভেম্বর জেলহত্যার পেছনে যারা ছিলো, ২১শে আগস্ট গ্রেনেড হামলার সাথে যারা জড়িত ছিলো তাদের প্রেতাত্মা ও খালেদা তারেক এবং তাদের দোসর জামাত বিএনপি বাংলাদেশ হাইকমিশনে হামলা করে বিশ্ববাসীর সামনে তাদের আসল পরিচয় প্রকাশ করেছে। তাদের কাজই...

এখন অপেক্ষা ন্যাচারাল জাস্টিস'র

ছবি
ফেইসবুকে গত রাতে বিলেতে বাংলাদেশ হাইকমিশনে বিএনপি কর্মীদের তাণ্ডবের ভিডিওতে এক জায়গায় দেখা যাচ্ছে বঙ্গবন্ধুর ছবিকে তারা অবমাননা করছে। বেয়াদব, অকৃতজ্ঞ, অর্বাচীন ওই অমানুষগুলোর কি মনে আছে, যে নেত্রীর জন্য বঙ্গবন্ধুর ছবিকে তারা অমর্যাদা করছে – সেই নেত্রীর সংসার বাঁচিয়ে দিয়ে সেই নেত্রীর মর্যাদা রক্ষা করেছিলেন বঙ্গবন্ধু? একদিন নিরুপায় হয়ে সেই নেত্রী যখন দাঁড়িয়ে ছিলেন বঙ্গবন্ধুর দ্বারে, নিজের মেয়ে বলে মর্যাদা দিয়ে স্বামীর হাতে তুলে দিয়েছিলেন বঙ্গবন্ধু। সেই বঙ্গবন্ধুর ছবিকে আপনারা অবমাননা করলেন? কী অকৃতজ্ঞ আপনারা! সরকারের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধে আইন চেয়ে আসছি বহু বছর ধরে। এই কারণেই চাইছি। যেন কেউ আমাদের ’৭১-এর কোন কিছু কখনও অবমাননা বা অস্বীকার করতে না পারে। আজকে বঙ্গবন্ধুর ছবির অবমাননা দেখতে হল!!! হায় অকৃতজ্ঞ বাংলার কুলাঙ্গারের দল, যে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে ঘুরো, যে বাংলাদেশের নামে শ্লোগান দাও, যে বাংলাদেশের মসনদে বসার লোভে উন্মাদ হয়ে গিয়েছ – সেই বাংলাদেশ পেলে কার হাত ধরে? তোমাদের মত কীটদের আঘাতে বঙ্গবন্ধুর মর্যাদার কোন যাবে আসবে না। ইতিহাসে তাঁর যে মর্যাদা লেখা হয়ে গেছে...

তারেক জিয়ার গ্রেফতারের দাবিতে বাঁশখালীতে বিক্ষোভ মিছিল

ছবি
বেগম খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়কে ইস্যু করে  বিএনপি, জামাত-শিবির বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের  শান্তিপূর্ণ পরিবেশ সকল প্রকার নিরাপত্তা নিশ্চিত সহ সব ধরণের অপর্কম প্রতিহত করার জন্য, বাঁশখালী সাধারণ মানুষের নিরাপত্তার জন্য রাস্তায় নেমে আসেন তৃনমূল আওয়ামী যুবলীগ ছাত্রলীগের নেতাকরমীরা। চট্টগ্রাম  দক্ষিণ জেলা আওয়ামীলীগ নেতা আব্দুল্লাহ কবির লিটনের নির্দেশে বাঁশখালীর বিভিন্ন সেক্টরে অবস্থান নিয়ে,বিএনপি জামায়েত সৃষ্ট নাশকতা প্রতিরোধ,তারেক রহমানের গ্রেফতারের দাবিতে জয়বাংলার শ্লোগানে কম্পিত হয় বাঁশখালী রাজপথ।  স্থান ও এলাকার নাম সমুহঃ- -----------------------------------------★ কর্মসুচি শুরুঃ- সকাল দশটা থেকে। (১)পুকুরিয়া এবং সাধনপুর ইউনিয়ন-- বাঁশখালীর প্রবেশদ্বার  চানপুর বাজারে........ (২)খানখানাবাদ, বাহারছড়া, কালিপুর ইউনিয়ন --- গুনাগরি খাসমহল চত্তরে.... (৩)বৈলছড়ী, পৌরসভা সহ সমগ্র দক্ষিন বাঁশখালী উপজেলা সদরে।  (৪)ছনুয়া ইউনিয়ন। বিএনপি জামায়াতের নৈরাজ্য প্রতিরোধ এবং তারেক জিয়াকে গ্রেফতার না করা পর্যন্ত বাঁশখালীর ত...

দুঃসময়ে পতিত খালেদা জিয়ার পাশে নেই জামায়েতে ইসলাম

ছবি
রাজনৈতিক জীবনের বড় দুঃসময়ে পতিত খালেদা জিয়ার পাশে নেই জোটের অন্যতম শরিক দল বাংলাদেশ জামায়েতে ইসলাম । অভিমান করেই বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়ার পাশে থাকছে না নিবন্ধন হারানো দলটি। জামায়াতের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার জিয়া আরফানেজ চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষিত হবে। তবে জোট নেত্রীর এমন রায়ের দিনেও মাঠে না থাকার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। কারণ হিসাবে জামায়াতের একটি সূত্র বলেন, বিএনপি নেত্রীর বিরুদ্ধে যে মামলাটি হয়েছে তা আদালতেই মীমাংসা হোক। এটা জামায়াতের চাওয়া। এ নিয়ে রাজপথে তার পক্ষে এ মহুর্তে দাঁড়ানো সম্ভব নয়। এটা তার ব্যক্তিগত ও বিএনপির ব্যাপার। এখানে জামায়াত নাক গলাতে যাবে না। জোটবদ্ধভাবে আন্দোলনের বিষয়ে কোনো সিদ্ধান্তও হয়নি। এদিকে, জামায়াতের আরো একটি সূত্র জানিয়েছে, বিএনপি চেয়ারপারসন আদালতের রায়ে দণ্ডিত হবেন নাকি খাসাল পাবেন সেটা আদালত নির্ধারণ করবে। রাজনৈতিক কৌশল হিসাবে ২০ দলীয় জোটের নেত্রীর পক্ষে জামায়াত মানসিক সমর্থন দিলেও তার জন্য রাজনীতির মাঠে নামতে নারাজ। কেন মাঠে থাকবে না জামায়াত এমন প্রশ্নের জবাবে স...

কে এই ফাতেমা?

ছবি
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়কে কেন্দ্র করে জেলযাত্রাসহ সবধরনের পরিস্থিতির জন্য মানসিকভাবে প্রস্তুত খালেদা জিয়া। দলের নির্বাহী কমিটির সভায় তৃণমূল নেতাদের প্রতি সে ইঙ্গিত আগেই দিয়েছেন তিনি। সেদিন বলেছেন, ‘আমার বেশি হলে জেল হবে। এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বিএনপির অনেক নেতাকর্মী-ভক্তকেও জেলে যেতে হয়েছে। যেখানে থাকি না কেন আমি আপনাদের সঙ্গে আছি, আপনাদের সঙ্গে থাকব। বহু সন্ত্রাস হবে, ষড়যন্ত্র হবে, নানাভাবে হয়রানি করার চেষ্টা করা হবে; কিন্তু আমরা ভয়ে ভীত নই। এদিকে মামলার রায়কে কেন্দ্র করে গৃহকর্মী ফাতেমা বেগমকেও কিছুদিনের জন্য পারিবারিক জীবন থেকে দূরে থাকার মানসিক প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি। রায়ের পর কারাগারে যেতে হলে গৃহকর্মী ফাতেমাকে সঙ্গে নেয়ার আবেদন জানাবেন খালেদা জিয়ার আইনজীবীরা। সূত্র জানায়, আগামী জাতীয় নির্বাচনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন বিএনপির শীর্ষ নেতৃত্ব। নির্বাচন থেকে দূরে রাখতে সরকারের কোনো ফাঁদে পা দিতে চায় না বিএনপি। নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে দশম জাতীয় নির্বাচন বর্জন ও টানা নয় বছর ধরে আন্দোলন করে আসা বিএনপি যে কোনো পরিস্থিত...

তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।

ছবি
নিজে সফল না হলেও পুরো ভারতবর্ষকে দেখিয়েছেন কীভাবে সফল হতে হয়, কীভাবে স্বাধীনতা আনতে হয়। সাহসিকতার সাথে উচ্চারণ করেছেন – তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। কলেজে পড়ার সময় ওটেন নামক জনৈক ইংরেজ অধ্যাপক ক্লাসে বাঙালি জাতি সম্পর্কে অপমানজনক উক্তি করে। এই অপমান সহজে মানতে পারেন নি তিনি। ক্লাস শেষেই ইংরেজ অধ্যাপক ওটেনকে মারধর করেন নেতাজি। তখন থেকেই তিনি বুঝেছেন ইংরেজ তাড়াইতে হলে মাইরের উপর ঔষুধ নাই! ইন্ডিয়ান সিভিল সার্ভিস আই সি এস পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেও চাকরিতে যোগদান করেন নি গান্ধীজীর আহ্বানে সাড়া দিয়ে। তখন সারা ভারতবর্ষে গান্ধীজীর নেতৃত্বে অসহযোগ-অহিংস এবং খিলাফত আন্দোলন তুঙ্গে। ১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে গান্ধীজীর অহিংস আন্দোলনের উপর আর আস্থা রাখতে পারেন নি নেতাজি। নেতাজির মত ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সুযোগ কাজে লাগিয়ে ইংরেজদের বিরুদ্ধে সারা দেশে আইন অমান্য করে স্বাধীনতা অর্জন করতে হবে। কংগ্রেস ওয়ার্কিং কমিটির সাথে মতবিরোধ দেখা দিলে নেতাজি অল ইন্ডিয়া কংগ্রেসের সভাপতি পদ থেকে পদত্যাগ করেন। ততদিনে সারা দেশে নেতাজির জনপ্রিয়তা আকাশচুম্বী। কবি গুরু রব...

ফারুক হত্যার বিচার হয়নি পাঁচ বছরেও

ছবি
আজ ৮ ই ফেব্রুয়ারী আমার পুনর্জন্মের নয় বছর পূর্ণ হলো,আজ থেকে ৯ বছর আগে ২০১০ সালের ৮ ই ফেব্রুয়ারী দিবাগত রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কাপুরুষ নরপশু জামাত শিবির সন্ত্রাসীরা শুধুমাত্র ছাত্রলীগ করার অপরাধে আমার হাত পায়ের রগ কেটে দেয়,মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপায়,লোহার পাইপ দিয়ে সারা শরীরে পিটিয়ে জখম করে মৃত্যু নিশ্চিত করে ফেলে রেখে যায় ।। বাঁচবো ভাবিনি,বেঁচে আছি সৃষ্টি কর্তার দয়ায় আর হাজারো লাখো ছাত্রলীগ নেতা কর্মী ও সাধারন মানুষের দোয়ায় ।। একই দিনে শিবির সন্ত্রাসীরা হত্যা করে ছাত্রলীগ নেতা ফারুক হোসেনকে,হাত পায়ের রগ কেটে দেয় ফিরোজ ও লেলিনের,কুপিয়ে আহত করে আসাদ,কাউসার,লুতফর,রাহী,তৌফিক,মুন্না রুহুল আমীন,শামীম সহ আরো বিশ জনের অধিক ছাত্রলীগ নেতা কর্মীর... দীর্ঘ ৩৩ দিন আমি এবং ফিরোজ ভাই রাজধানীর পঙ্গুর সাথে পান্জা লড়ে বেঁচে যাই কোনমতে ।। প্রায় প্রতিদিন নেতা,এম.পি,মন্ত্রীরা, উপদেষ্টারা আমাদের দেখতে এসে বেঁচে থাকার সাহস যোগাতো,পুনর্বাসনের আশ্বাস দিতো,পরিপূর্ণ চিকিৎসার আশ্বাস দিতো তারপর হাসপাতাল থেকে বেরিয়ে পাশে পাইনি আর কাউকে ।। যে ফারুকের জীবনের বিনিময়ে রা.বি ক্যাম্পাস শিবির মুক্ত সেই ফারু...

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি বক্তব্য শক্তিশালী দলিল হিসেবে পেশযোগ্য।

ছবি
মুক্তিযুদ্ধের দলিল প্রমাণ করে মুক্তিযুদ্ধ হয়েছিলো ইসলাম কায়েম রাখার জন্য বাংলাদেশের আলো বাতাসে হৃষ্টপুষ্ট, কিন্তু বিদেশীদের উচ্ছিষ্টভোগী কিছু নাস্তিক মহল আছে যারা প্রচার করে থাকে, ‘মুক্তিযুদ্ধ হয়েছিলো ধর্মনিরপেক্ষতার জন্য’। এই প্রচারণার ভিত্তিতেই তারা বাংলাদেশের সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের কথা বলে থাকে। অথচ ১৯৭১ সালে সংগঠিত মুক্তিযুদ্ধের ভিত্তি কখনোই ধর্মনিরপেক্ষতা ছিলো না; তখন ধর্মনিরপেক্ষতার নামগন্ধও ছিলো না। এ সম্পর্কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি বক্তব্য শক্তিশালী দলিল হিসেবে পেশযোগ্য। ১৯৭১ সালে ৪ঠা জানুয়ারি দৈনিক ইত্তেফাক পত্রিকায় ‘গণপ্রতিনিধিদের শপথ: শোষণমুক্ত সুখী সমাজের বুনিয়াদ গড়ার সংকল্প’ শিরোনামে একটি খবর ছাপা হয়। খবরটি হচ্ছে বঙ্গবন্ধুর নেতৃত্বে রেসকোর্স ময়দানে গণপ্রতিনিধিদের শপথ অনুষ্ঠানের খবর। যে শপথে বঙ্গবন্ধু বলেন- “আমরা জাতীয় ও প্রাদেশিক পরিষদে আওয়ামী লীগ দলীয় নব নির্বাচিত সদস্যবৃন্দ শপথ গ্রহণ করিতেছি, পরম করুণাময় ও সর্বশক্তিমান আল্লাহ তায়ালার নামে। ... আমরা শপথ করিতেছি- জাতীয় সাধারণ নির্বাচনের মাধ্যমে এই দেশের আপামর জনসাধারণ আওয়ামী লীগের কর্মসূচি ...
ছবি
মো. আবদুল হামিদ রাষ্ট্রপতি পদে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ। আগারগাঁওস্থ নির্বাচন ভবনে বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। আ স ম ফিরোজ বলেন, ‘রাষ্ট্রপতি পদে জমা দেয়া মনোনয়নপত্র পরীক্ষার বিষয়টি আমরা পর্যবেক্ষণে এসেছিলাম। যাচাই-বাছাই শেষে একক প্রার্থী হিসেবে আবদুল হামিদকে আইন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করা হয়েছে। সেই প্রজ্ঞাপনের কপি আমরা পেয়েছি।’ রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ এর ৭ এ উল্লেখিত মনোনয়নপত্র পরীক্ষাকরণ অংশে বলা হয়েছে, নির্বাচনী কর্তা ধারা ৫ এর উপ-ধারা (১) এর অধীন প্রজ্ঞাপন দ্বারা নির্ধারিত দিন, সময় ও স্থানে মনোনয়নপত্র পরীক্ষা করিবেন এবং পরীক্ষার পর মাত্র একজনের মনোনয়ন বৈধ থাকিলে নির্বাচন কমিশনার উক্ত ব্যক্তিকে নির্বাতিত বলিয়া ঘোষণা করিবেন; তবে একাধিক ব্যক্তির মনোনয়ন বৈধ থাকিলে বৈধভাবে মনোনীত ব্যক্তিদের (অতঃপর প্রার্থী বলিয়া অবহিত) নাম মনোনয়নপত্র পরীক্ষার দিন ঘোষণা করিবেন। আওয়ামী লীগের পক্ষ থেকে এ ঘোষণা দেয়ার পর বেলা সাড়ে ১২টায় নির্বাচন কমিশন থেকে সংবাদ সম্মেলন করার কথা বলা হয়েছে। ...

জিয়া অরফানেজের প্রকৃত তথ্য

ছবি
জিয়া অরফানেজের প্রকৃত তথ্য: ★★অরফানেজ গঠনের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধন প্রয়োজন হয় যা জিয়া অরফানেজের নেই। ★★কমপক্ষে ১০ জন এতিম থাকতে হয় যা জিয়া অরফানেজের নেই বা ছিল না। অথচ, রাষ্ট্রীয় এতিম তহবিল থেকে রাষ্ট্রের অর্থ তাদের বেআইনিভাবে দেয়া হয়েছিল। ★★প্রধানমন্ত্রীর এতিম তহবিল থেকে যে টাকা বেআইনী ভাবে আত্মসাৎ করা হয়েছে তার পরিমাণ ১.২ মিলিয়ন ডলার। মনে রাখবেন, এই টাকা এসেছিল ১৯৯১ সালে, যা দিয়ে তখন গুলশানে যে পরিমাণ জমি কেনা যেত তার আজকের (২০১৮) বাজার মূল্য ২৫০ কোটি টাকা। ★★ব্যাক্তিগত ঠিকানায় এতিমখানার ঠিকানা দেয়া যায় না, কিন্তু জিয়া এতিমখানার ঠিকানা দেয়া ছিল ক্যান্টনমেন্টের মইনুল রোডের খালেদা জিয়ার বাসভবন। ★★সবচেয়ে হাস্যকর বিষয় হল, ১৯৯৩ সালে এতিমখানার নাম ব্যবহার করে টাকা আত্মসাতের প্রায় ২৫ বছর পরও ২০১৮ সালে সারা দেশে এতিমখানার কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। যা পরবর্তীতে ব্যারিস্টার মওদুদ আহমেদ সংবাদ মাধ্যমে নিজের মুখে স্বীকার করেন। এত মিথ্যাচার, এত অন্যায়ের পরেও যারা বিএনপির সাফাই গাইতে আসেন তাদের কি সামান্য লজ্জাও হয় না?

চাকরি না পাওয়ায় প্রেমিকাকে হারাচ্ছেন অনেকেই

ছবি
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়ানো হবে না জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের এমন মন্তব্যের কড়া সমালোচনা করেছেন যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী। বয়সসীমা কেন বাড়ানো হবে না জানতে চেয়ে যুবলীগ সভাপতি বলেন, সরকারি চাকরিতে বয়সের বেড়াজালে তরুণরা চাকরি পাচ্ছেন না। চাকরি না পাওয়ার কারণে তারা তাদের প্রেমিকাকে হারাচ্ছেন । যাদের সঙ্গে তাদের বিয়ের কথা পাকা হয়েছিল সেই বিয়েও ভেঙে যাচ্ছে। শেখ হাসিনার ডিজিটাল সরকারের আমলে প্রেমিকা হারানো কিম্বা বিয়ে ভেঙে যাওয়া মতো ব্যাপার চলতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন ওমর ফারুক। মঙ্গলবার দুপুরে নগর ভবন প্রাঙ্গণে প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ডিএসসিসি আয়োজিত স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন যুবলীগ সভাপতি। সভায় মেয়র সাঈদ খোকনের সভাপতিত্বে প্রধান হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। স্মরণসভায় ওমর ফারুক চৌধুরী বলেন, উচ্চ শিক্ষিত বেকার তরুণরা যাবে কোথায়? জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সাহেব গত ২০ নভেম্বর সংসদে বলেছেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীম...

বোমাসহ আটক জামায়াত নেত্রী

ছবি
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্থানীয় জামায়াত নেত্রী নাজমা বেগমকে নিজ বাড়ি থেকে আটক করেছে পুলিশ । এ সময় উদ্ধার করা হয়েছে ১২টি বোমা। কোটচাঁদপুর থানার ওসি বিপ্লব কুমার মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, নাশকতার পরিকল্পনার খবর পেয়ে কোটচাঁদপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা মহিলা জামায়াতের সেক্রেটারি নাজমা বেগমকে উপজেলা শহরের নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। এ সময় তার বাড়ি তল্লাশি করে ১২টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন তিনি। ওসি জানান, আটককৃত জামায়াত নেত্রীর বিরুদ্ধে নাশকতার পরিকল্পনাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

বিচার কাজ শেষ হতে সময় লাগলো ১০ বছর

ছবি
২০০৮ সালে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাষ্ট দুর্নীতি মামলার রায় হচ্ছে ৮ ফেব্রুয়ারি। বিচার কাজ শেষ হতে সময় লাগলো ১০ বছর। দশ বছরে বিচারকাজ চলেছে ২৩৬ কার্যদিবস। খালেদা জিয়া আদালতে বক্তব্য রেখেছেন ২৮ কার্যদিবস। এ মামলায় তার আইজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করেছেন ১৫ কার্যদিবসে।   দুর্নীতি, নাশকতা ও মানহানীর ৩৭ মামলার আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। স্বামীর নামে গঠন করা ট্রাস্ট দুর্নীতি মামলাটি রায়ের অপেক্ষায়। খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে এতিমদের সহায়তার জন্য ১৯৯৩ সালের ৫ সেপ্টেম্বর গঠন করা হয় জিয়া অরফানেজ ট্রাষ্ট। ওই বছরের ১৩ই নভেম্বর প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে জিয়া অরফানেজ ট্রাষ্টের নামে দেয়া হয় ২ কোটি ৩৩ লাখ ৩৩ হাজার ৫শ টাকা। সমপরিমাণ টাকা জিয়া মেমোরিয়াল ট্রাষ্টের নামেও দেয়া হয়। তবে জিয়া মেমোরিয়াল ট্রাষ্টের নামে নেয়া টাকা নিয়ে কোন অভিযোগ নেই দুদকের। জিয়া অরফানেজ ট্রাষ্টের নামে নেয়া টাকার ব্যাপারে দুদক বলছে, রাষ্ট্রীয় ত্রাণ তহবিল থেকে বেআইনিভাবে ট্রাস্টে টাকা নেয়া হয়েছে। ট্রাষ্ট গঠনে সমাজ কল্যাণ মন্ত্রনণালয়ের কোন নিয়ম মানা হয়নি। খালেদা জিয়ার ব্যক্তি...