বোমাসহ আটক জামায়াত নেত্রী

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্থানীয় জামায়াত নেত্রী নাজমা বেগমকে নিজ বাড়ি থেকে আটক করেছে পুলিশ । এ সময় উদ্ধার করা হয়েছে ১২টি বোমা।
কোটচাঁদপুর থানার ওসি বিপ্লব কুমার মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, নাশকতার পরিকল্পনার খবর পেয়ে কোটচাঁদপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা মহিলা জামায়াতের সেক্রেটারি নাজমা বেগমকে উপজেলা শহরের নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। এ সময় তার বাড়ি তল্লাশি করে ১২টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন তিনি।
ওসি জানান, আটককৃত জামায়াত নেত্রীর বিরুদ্ধে নাশকতার পরিকল্পনাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

মন্তব্যসমূহ

Times24

শুধু মেডামের জন্য এখনো রাজনীতি করছি,তারেকের অধীনে রাজনীতি করার প্রশ্নই আসেনা

বাঁশখালীতে আ'লীগের চেয়ে বহুগুণ এগিয়ে জামায়াত শিবির

৭ই মার্চ স্মরণে চঃদ জেলা ছাত্রলীগের মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

লিটন ভাইয়ের বিকল্ব কেবল লিটন ভাই