জাতির জনক বঙ্গবন্ধুর ছবির অবমাননা ও বিভিন্ন দূতাবাসে হামলার প্রতিবাদে দক্ষিণ জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল:

হাজার বছরের সর্ব শ্রেষ্ঠ

 বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির অবমাননা, যুক্তরাজ্যে বাংলাদেশ দূতাবাসে বি,এন পি জামাতের সন্ত্রাসী হামলায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।


আজ রবিবার বিকাল ৪টায় ১২২নং সড়ক আন্দরকিল্লাস্থ দলীয় কার্যালয় থেকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ ঘোষিত কর্মসূচি ধারণ করে মিছিল বের করেন।

বিক্ষোভ মিছিলে দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এসএম বোরহান ও সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের এর নেতৃত্বে সহস্রাধিক ছাত্রজনতা একত্রিত হয়ে প্রতিবাদ করে।

এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, মোহাম্মদ আলী, আবদুল আল মামুুন,আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ হোসাইন ,ইসতিয়াক আলম, খোরশেদুল আলম ইমতিয়াজ মোঃ আলী,ফরহাদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, মিজবাহ উদ্দীন সিকদার,আমিনুল ইসলাম,মোঃ রিদুয়ান লাভলু, তানভির চৌধুরী সাংগঠনিক সম্পাদক হোসাইন মোহাম্মদ , সালাউদ্দীন, কলিম উল্লাহ চৌধুরী, শাহাদাত হোসেন মানিক,হামিদ হোছাইন, প্রচার সম্পাদক আবু বক্কর জীবন, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মাইনুল মান্নানসহ প্রমূখ।

উক্ত বিক্ষোভ মিছিলে দক্ষিণ জেলা ছাত্রলীগের নেতারা, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির অবমাননা,যুক্তরাজ্যে বাংলাদেশ দূতাবাসে বি,এন, পি জামাত সন্ত্রাসীদের হামলা ও সাজাপ্রাপ্ত খুনী তারেককে বাংলাদেশে ফিরিয়ে এনে কারাগারে প্রেরণের দাবী জানান”।

বিক্ষোভ মিছিলে বিভিন্ন জেলা,উপজেলা ও ইউনিট ছাত্রলীগের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ

Times24

শুধু মেডামের জন্য এখনো রাজনীতি করছি,তারেকের অধীনে রাজনীতি করার প্রশ্নই আসেনা

বাঁশখালীতে আ'লীগের চেয়ে বহুগুণ এগিয়ে জামায়াত শিবির

৭ই মার্চ স্মরণে চঃদ জেলা ছাত্রলীগের মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

লিটন ভাইয়ের বিকল্ব কেবল লিটন ভাই