বিচার কাজ শেষ হতে সময় লাগলো ১০ বছর
২০০৮ সালে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাষ্ট দুর্নীতি মামলার রায় হচ্ছে ৮ ফেব্রুয়ারি। বিচার কাজ শেষ হতে সময় লাগলো ১০ বছর। দশ বছরে বিচারকাজ চলেছে ২৩৬ কার্যদিবস। খালেদা জিয়া আদালতে বক্তব্য রেখেছেন ২৮ কার্যদিবস। এ মামলায় তার আইজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করেছেন ১৫ কার্যদিবসে। দুর্নীতি, নাশকতা ও মানহানীর ৩৭ মামলার আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। স্বামীর নামে গঠন করা ট্রাস্ট দুর্নীতি মামলাটি রায়ের অপেক্ষায়। খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে এতিমদের সহায়তার জন্য ১৯৯৩ সালের ৫ সেপ্টেম্বর গঠন করা হয় জিয়া অরফানেজ ট্রাষ্ট। ওই বছরের ১৩ই নভেম্বর প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে জিয়া অরফানেজ ট্রাষ্টের নামে দেয়া হয় ২ কোটি ৩৩ লাখ ৩৩ হাজার ৫শ টাকা। সমপরিমাণ টাকা জিয়া মেমোরিয়াল ট্রাষ্টের নামেও দেয়া হয়। তবে জিয়া মেমোরিয়াল ট্রাষ্টের নামে নেয়া টাকা নিয়ে কোন অভিযোগ নেই দুদকের। জিয়া অরফানেজ ট্রাষ্টের নামে নেয়া টাকার ব্যাপারে দুদক বলছে, রাষ্ট্রীয় ত্রাণ তহবিল থেকে বেআইনিভাবে ট্রাস্টে টাকা নেয়া হয়েছে। ট্রাষ্ট গঠনে সমাজ কল্যাণ মন্ত্রনণালয়ের কোন নিয়ম মানা হয়নি। খালেদা জিয়ার ব্যক্তিগত...