রাষ্ট্রের সর্বোচ্চ ব্যাক্তি হয়েও নিজের শিক্ষাগুরুকে সামনে পেয়ে সম্মান দিতে ভুলে যাননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শিক্ষকের সম্মানে লাল গালিচা ছাড়লেন প্রধানমন্ত্রী
শিক্ষককে দেখে শ্রদ্ধায়-ভালোবাসায় মাথা নুয়ে আসে বাঙালির। পরিবারের পর একজন শিক্ষকই আমাদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার শিক্ষা দেন। পরিবার থেকে শুরু করে সমাজ সবখানেই শিক্ষকের জায়গাটা শ্রদ্ধার-সম্মানের-ভালোবাসার।
রাষ্ট্রের সর্বোচ্চ ব্যাক্তি হয়েও নিজের শিক্ষাগুরুকে সামনে পেয়ে সম্মান দিতে ভুলে যাননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বলেই হয়তো এমন বিরল দৃশ্যের মুখোমুখি হতে পারল গোটা জাতি।

বৃহস্পতিবার বাংলা একাডেমি প্রাঙ্গণে ‘অমর একুশে গ্রন্থমেলার’ উদ্বোধন করতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক আনিসুজ্জামান। তিনি শেখ হাসিনার শিক্ষক। আর সেই অনুষ্ঠানেই ছাত্র-শিক্ষকের চির অমলিন শ্রদ্ধা-ভালবাসার সম্পর্ককে সম্মান দেখিয়ে নিজ শিক্ষকের জন্য লাল গালিচা ছেড়ে হাঁটার অনন্য নজির স্থাপন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেই সম্মান প্রদর্শন দৃশ্যের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এমন দৃষ্টান্তকে অনুকরণীয় বলেই মত সবার। আসলেই তো ছাত্র-শিক্ষকের সম্পর্কটা এমনই হওয়া হওয়া উচিৎ। 

মন্তব্যসমূহ

Times24

শুধু মেডামের জন্য এখনো রাজনীতি করছি,তারেকের অধীনে রাজনীতি করার প্রশ্নই আসেনা

বাঁশখালীতে আ'লীগের চেয়ে বহুগুণ এগিয়ে জামায়াত শিবির

৭ই মার্চ স্মরণে চঃদ জেলা ছাত্রলীগের মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

লিটন ভাইয়ের বিকল্ব কেবল লিটন ভাই