বাঁশখালীতে নৌকার প্রার্থী হচ্ছেন আব্দুল্লাহ কবির লিটন
আগামী সংসদ নির্বাচনে বাঁশখালীতে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার ঘোষণা দিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রভাবশালী নেতা আলহাজ্ব আবদুল্লাহ কবির লিটন। সম্প্রতি পুকুরিয়ায় অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে এক ইফতার মাহফিলের বক্তব্যে এ ঘোষণা উঠে আসে। উল্লেখ্য, গতবার মনোনয়ন ঘোষণায় প্রথমবার আবদুল্লাহ কবির লিটনের নাম গণমাধ্যমে প্রচার হলেও পুনর্বিবেচনায় বর্তমান সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়। এ বিষয়ে বাঁশখালী টাইমসের এ প্রতিনিধির সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন- “মননোয়নের ব্যাপারে আমি যথেষ্ট আশাবাদী, মাননীয় প্রধানমন্ত্রীর আস্থাকে পুঁজি করেই আমি এলাকা ও দলের জন্য কাজ করে যাচ্ছি।
নির্বাচিত হলে তাঁর পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন- আমি বাঁশখালীকে বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলায় রূপান্তর করবো, ইনশা আল্লাহ”
নির্বাচিত হলে তাঁর পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন- আমি বাঁশখালীকে বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলায় রূপান্তর করবো, ইনশা আল্লাহ”
আলহাজ্ব শাহাদাত রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মৌলভী নুর হোসেন, পুকুরিয়ার সাবেক চেয়ারম্যান আক্তার হোছাইনসহ বাঁশখালী উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দ।

মন্তব্যসমূহ