"দূর্গাপুজার ব্যানার উত্তোলন করায়,মিন্টু নাথকে তার বাড়ি থেকে ধর'এনে মারধর"
সবার দৃষ্টি আকর্ষন করছি,সাথে মতামতও..! জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গকন্যা শেখ হাসিনার ছবি সম্বলিত এই ব্যানারের প্রকৃত দৃশ্যমান কোন সমস্যা আছে কিনা ?যার গুরুতর অপরাধে কাউকে তার বাড়ি থেকে ধরে এনে মারধর করা যায়..! বাঁশখালী জামায়াত অধ্যুষিত চাম্বল এলাকায় এই ব্যানার উত্তোলন করার অপরাধে প্রিয় ছোট ভাই,মিন্টু কান্তি নাথকে তার বাড়িতে গিয়ে,তারই মা'বাবার সামনে পিটিালেন! মারধর করলেন।ব্যানার নামিয়ে ফেললেন। সমস্যা নেই..? আপনি প্রমাণ করেছেন,আপনি বড় লীগার।আপনার অনেক ক্ষমতা।আর তাই তো জামায়াত বিএনপিকে কিছু করতে পারেন না,দেখে দেখে আওয়ামী লীগ মারেন।আর এখন এদের ধর্মীয় উৎসবকে সামনে রেখে শুভেচ্ছা জানানো একটা ব্যানারের অপরাধে সংখ্যালুঘু মারা শুরু করলেন...? এতো ছোট মন মানসিকতা আপনাদের..?চক্ষুলজ্জা বলতে কিছুই তো নেই। কোথায় ছিলেন সেইদিন? যেইদিন জামায়াতের একটা ব্যানার নামাতে গিয়ে বাঁশখালী বাঁশখালী থানা'র ১০পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত হয়,মারধরের শিকার হয়!গুলিবিদ্ধ হয়।কি করেছিলেন সেইদিন...? আজ কি করলেন? আসলেই এখানে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ব্যানার তো থাকার কথা নয়।ভেবেছিলাম স্বাধীন হয়েছে...